শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরা সদরের কাটাখালি এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মটর সাইকে আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহত তাহারুল ইসলাম(২২) সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মোস্তফার ছেলে ও সোহাগ হোসেন(৩০) জাগলা গ্রামের শাহাদৎ এর ছেলে।

রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজালাল বাবুল জানান, শুক্রবার দুপুর ১২ টার সময় মাগুরা-যশোর মহাসড়কের কাটাখালি এলাকায় মাগুরাগামী একটি মটর সাইকেল অপর একটি ইজিবাইকে ওভারটেক করতে গিয়ে যশোরগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ কে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত তাহারুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে সে মারা যায়। আহত মোটর সাইকেল চালক ইমরান প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক, ইজিবাইক ও মোটর সাইকেল আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার অমর প্রসাদ বিশ্বাস জানান, সড়ক র্দর্ঘটনায় আহত হয়ে ৩ জন জরুরি বিভাগে এসেছিল। এর মধ্যে ২ জন মারা গেছেন ও আহত ১ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেয়া হয়েছে।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে