শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। নতুন ব্যবসায়ী সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নের লক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে মাগুরায় শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা। এ কর্মশালায় ৩০জন উদ্যোক্তা অংশ গ্রহন করছে।

মাগুরা জেলা প্রশাসন ( রাজস্ব) ভবন মিলনায়তনে বুধবার দুপুরে নাসিব মাগুরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আফাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে নাসিব এর কেন্দ্রিয় পরিচালনা পরিষদের পরিচালক জিএম নুরুল ইসলাম রনি, মাগুরা বিসিক পরিচালক আব্দুস সালাম, মাগুরা চেম্বার অব কর্মাস এর পরিচালক তানভীর আহম্মেদ রেমন।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে