শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরায় স্বাস্থ্যবিধি মেনে পল্লী নারীদের সচেতন করতে সদরের বড়খড়ি গ্রামে নারী ও শিশু নির্যাতন,যৌতুক,বাল্যবিবাহ,নারীর প্রতি সহিংসতা এবং করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী এ সভার আয়োজন করে। সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল , ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ত্রিদীব গোলদার,জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, উদ্যোক্তা বাবুল আক্তার ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠকর্মী সাবরিনা আক্তার বক্তব্য রাখেন। সভায় নারী ও শিশু নির্যাতন এবং করোনা ভাইরাস প্রতিরোধে বক্তারা নানা সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন।

সভায় ব্র্যাক পল্লী সমাজের ২৫’জন নারী সদস্য অংশ নেয়। শেষে স্বাস্থ্য সম্মতভাবে কিভাবে হাত ধুতে হয় তা নারীদের শেখানো হয়।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে