মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর সদর উপজেলা কামদেবপুর গ্রামে ইউনাইটেড সীজ কোস্পানির উদ্যোগে কুইকবল জাতের ওলকপি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভৈরব মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড সীজ কোস্পানির মার্কেটিং অফিসার জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মেঅ সেলিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনাইটেড সীজ কোস্পানির চুয়াডাঙ্গা মার্কেটিং অফিসার মুক্তার আলী, তৈহিদুল ইসলাম, রফিজ বীজ ভান্ডারের ডিলার শফিকুল ইসলাম, ইউপি সদস্য মিলন, কৃষক মোতালেব আলী, শামিম হোসেন, গোলাম হোসেনসহ কয়েকশ চাষীরা উপস্থিত ছিলেন।

পরে কুইকবল জাতের ওলকপি ভালো ফসল করার জন্য সেরা কৃষক ও টিম লিডারদের পুরস্কৃত করা হয়। এসময় চাষীদের নিয়ে মাঠ পরিদর্শন করা হয়।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে