প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। কুষ্টিয়ায় নবম দিনের মত কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস)। পদবী পরিবর্তনসহ গ্রেড (১৩-১৬)উন্নীতকরণের দাবিতে বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে তারা কর্মবিরতি পালন করেন।

জেলা-উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস কার্যালয়ে তাদের অবস্থান ও কর্মবিরতির কর্মসুচী চলছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশে পদ ও গ্রেড পরিবর্তনের দাবিতে তাদের এ কর্মসুচী অব্যাহত থাকবে। আগামী ৩০’শে নভেন্বর পর্যন্ত এ কর্মসুচী চলবে। এদিকে কুষ্টিয়া কালেক্টরেট কর্মচারী সমিতির পুর্নদিবস কর্মবিরতি ও অবস্থানের ফলে অচল হয়ে পড়েছে জেলা-উপজেলা অফিস। এতে জনসাধারন তাদের কাঙ্খিত কাগজ পত্র সংগ্রহ করতে না পারায় ভোগান্তির মধ্যে পরেছে। এদিকে সেবা প্রত্যাশি আলামিন হোসেন জানান, কালেক্টরেট কর্মচারী সমিতির পুর্নদিবস কর্মবিরতির ও অবস্থানের ফলে অচল হয়ে পরেছে জেলা-উপজেলা অফিস।

কর্মবিরতির কারনে আমরা চরম র্দূভোগে পরেছি। অতি প্রয়োজনী খতিয়ানের সইমোহর ও নামজারীসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে পারছিনা,ফলে ঝুলে আছে জরুরী কাজ কর্ম। জেলা-উপজেলা প্রশাসনের কার্যালয়ের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের পদবী পরিবর্তনসহ (১১-১৬) গ্রেড পরিবর্তন ও সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি প্রনয়নের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসস) এ কর্মসুচী ডাকেন। তাদের দাবী তৃতীয় শ্রেনীর কর্মচারীদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করতে হবে। এসময় জেলা সদরের কর্মবিরতিতে থাকা সংগঠনটির সভাপতি বদরুজ্জামান, সহ-সভাপতি রবিউল ইসলাম, আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক শরাফত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়জুল হাসান ও মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা পারভীনসহ বিভিন্ন বিভাগের অফিস সহকারীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে