শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবসে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় হাজীরোডের কলেজ পাড়া জাতীয় মহিলা সংস্থার সামনে শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেয়।
নারী পক্ষ এবং দুর্বার নেটওয়ার্কের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সেন্টার মাগুরা এ মানববন্ধের আয়োজন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু,নারীনেত্রী রিজিয়া খাতুন,রোজিনা খাতুন,ফাতেমা বেগম ও পড়–য়া বাংলাদেশ মাগুরা শাখার পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী প্রতিনিয়ত ধর্ষন,যৌন আক্রমন ও নির্যাতনের শিকার হচ্ছে। ঘরে, বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, দূর্যোগে- দুর্বিপার্কে, যুদ্ধে এমনকি আনন্দানুষ্ঠানে নারী সর্বদা আক্রমনের ঝুঁকিতে রয়েছে। তাই নারীর প্রতি সকল সহিংসতা বন্ধের আহবান জানান বক্তারা।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























