জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রপ্ত) ফারজানা প্রিয়াংকা।
মঙ্গলবার সকাল ১০’টায় সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মাণিক, সরাইল উপজেলা প্রসক্লাবের সভাপতি, উপজেলা টেলিভিশন জানার্লিষ্ট এসাসিয়েশনের সভাপতি মোঃ শফিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।এতে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খান।


ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























