সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি।। সীমান্ত এলাকায় বিভিন্ন অপরাধ দমনের লক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ ভারতের বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৪’শে নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র দর্শনা আইসিপি সম্মেলন কেন্দ্রে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতেই চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬বিজিবি অফিস থেকে এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, সীমান্তে নিরীহ বাংলাদেশী হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ কর্মকান্ড রোধকল্পে ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কাজ, মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং কাটাতারের বেড়া কাটা বন্ধসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়।
সমন্বয় সভায় বাংলাদেশর বিজিবি ডেলিগেশন দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, পিএসপি। এছড়াও বিজিবি দলে আরও ১০জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের বিএসএফ ডেলিগেশন দলের নেতৃত্ব দেন কৃঞ্চনগর সেক্টরের সেক্টও কমান্ডার ডিআইজি শ্রী পিকে আনান্দ, পিএমএমএস, পিএমজি। এছাড়ও বিএসএফ দলে আরও ৯জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। পরে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক এবং অবৈধভাবে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার বন্ধের আশাবাদ ব্যক্ত করে সীমান্ত সম্মেলনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























