মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনীতে উপজেলার বামুন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শরিফুল ইসলাম (৩৫) নামের এক গাঁজাচাষীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বালিয়াঘাট গ্রামের একটি পান বরজের মধ্যে থেকে দুটি গাঁজার গাছ সহ তাকে আটক করা হয়। গাঁজাচাষী শরিফুল ইসলাম বালিয়াঘাট বিশ্বাসপাড়ার মনিরুল ইসলামের ছেলে।

গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান,বালিয়াঘাট গ্রামের ফুটানি বাজার সংলগ্ন নাপিত জলের মাঠের একটি পানের বরজের মধ্যে গাঁজাচাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে গাঁজার গাছ সহ আটক করা হয়। এসময় তার পানের বরজ থেকে ১৩ ফিট লম্বা দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় গাঁজাচাষী শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে