আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ (চাঁদপুর)।।‘ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সজাগ হোন, ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন’ -বিশ্ব ডায়াবেটিস দিবসে এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা সদরের ‘লাইফ জেনারেল হাসপাতাল’(১৪’ই নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে লাইফ জেনারেল হাসপাতাল কর্তৃক ২ দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস চেকআপ করা হয়। এতে ২২০’জন রোগী চেকআপ করে ৩০’জনের ডায়াবেটিস শনাক্ত হয়। শনাক্তকৃত রোগীদের মধ্যে অনেকেই নতুন। যারা চেকআপ করার পর বুঝতে পেরেছেন যে, তাদের ডায়াবেটিস রোগ আছে। এ সময় রোগীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন যে, লাইফ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এমন উদ্যোগ গ্রহণের ফলে নিজেদের দেহে ডায়াবেটিস রোগ সম্পর্কে জানতে পেরেছি। চিকিৎসকগণ রোগীদের পরবর্তী চিকিৎসা গ্রহণে করণীয় সম্পর্কে পরামর্শ দেন।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৪২ কোটিরও বেশি এবং এ রোগে প্রতি বছর প্রায় ১৬’লাখ মানুষ মৃত্যুবরণ করেন। আক্রান্ত দেশের মাঝে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম (১০ম) এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৯২ লাখ। তবে, আশংকার বিষয়- প্রতি ২জন প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে ১জন এখনও জানতে পারছেন না যে, তার ডায়াবেটিস রয়েছে। তাই রোগ শনাক্ত করা গুরুত্বপূর্ণ। শনাক্ত হলে সঠিক খাদ্যাভ্যাস, শৃংখলা ও ডাক্তারের পরামর্শ মেনে চললে, এ রোগের কারণে ক্ষতির আশংকা বহুলাংশে হ্রাস পায়।
ফরিদগঞ্জ (চাঁদপুর) নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























