আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর যমুনার চর থেকে মাথায় আঘাত পাওয়া অবস্থায় সাড়ে দশ ফুট অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে যমুনার চর থেকে অজগর সাপটি উদ্ধার করে স্থানীয় দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা।

স্থানীয়রা জানান, চরের জমির মধ্য একটি অজগর সাপ দেখতে পায়। পরে স্থানীয়রা কিছু মানুষ ভয় পেয়ে সাপের মাথায় টেটা দিয়ে আঘাত করে। এবিষয়টি দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে জানান। পরে তারা সাপটি তাদের হেফাজতে রাখে৷ দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, খবর পেয়ে আমি ও জুবায়ের অজগর সাপটি উদ্ধার করার জন্য সোহাগপুর চরে যাই । ওখানে গিয়ে সাপের অবস্থা মারাত্মক হওয়ায় কিছু ছবি রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের কাছে পাঠিয়ে দেই।

পরে আহত অবস্থায় উদ্ধার করা অজগর সাপটি সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায়, এম এল এস নবুয়াত, শাহজাদপুর পি এম রশিদুল হাসানে কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। সাপটি বেশি আঘাত প্রাপ্ত হওয়ায় উপযুক্ত চিকিৎসা ও পরিচর্যার জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীতে প্রেরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে