শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরায় স্বামীকে গাছের সাথে বেধেঁ স্ত্রীকে গণধষর্ণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর নিজেই অজ্ঞাত ৫জনকে আসামী করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে এ ঘটনা ঘটে।এ বিষয়ে অজ্ঞাত নামা ৫জনকে আসামী করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারী নিজেই। ধর্ষিতার স্বামী সিদ্দিক জোর্য়াদ্দার জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালি গ্রাম থেকে প্রায় বিশ দিন আগে দিনমজুর হিসেবে অন্যের জমিতে ধান সংগ্রহের কাজ করতে আসি মাগুরা সদরের জাগলা গ্রামে। আমরা স্বামী স্ত্রী এলাকার মাঠেই তাবু খাটিয়ে বসবাস করছিলাম। গতকাল শনিবার রাতে আনুমানিক সাড়ে ৭টার দিকে ৫’জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃৃতিকারী আমাকে গাছের সাথে বেধেঁ আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন করে এ সময় আমার কাছে থাকা ৫ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপÍ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় ধর্ষনের স্বীকার গৃহবধু নিজেই আজ রবিবার দুপুরে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ৫জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ইতি মধ্যে ধর্ষনের শিকার গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























