আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিনব কায়দায় বোরকা পড়ে বেলাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়িকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১২টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন উল্লপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস। নিহত বেলাল হোসেন নেওয়ার গাছা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। এর আগে শনিবার রাত ১২টার দিকে উপজেলার নেওয়ার গাছা গ্রামে এঘটনা ঘটে।

পুলিশকে স্থানীয়রা জানান, শুক্রবার (২০’শে নভেম্বর) নিহত বেলাল হোসেন মোকাম থেকে বিকেলে তার নিজ বাড়িতে আসেন।এর পর সন্ধার দিকে তার বাড়ির পাশে চা খাওয়ার জন্য বের হন।পরে রাত ৮ টার দিকে চা খেয়ে বাড়ির দিকে রওনা হলে একটা ফাকা নির্জন জায়গায় ৩/৪ জন বোরকা পড়িহিত অবস্থায় তাকে লোহার রড দিয়ে পিটাতে থাকে। বেলাল হোসেনের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে বোরকা পড়া ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়।

গুরুত্বর অবস্থায় প্রথমে তাকে উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২ টার দিকে বেলাল হোসেন মারা যান। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে