রেজা মাহমুদ, নীলফামার প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে নবম শ্রেণির স্কুল শিক্ষার্থী মাসুদ রানা(১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে শহরের কাজী পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আবু তালেবের ছেলে।
জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর কোন এক সময় মাসুদ রানা আত্মহত্যা করে। রাতে শোয়ার ঘরে তার ঝুলান্ত লাশ দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে পুলিশে খবর দেয় । পরে পুলিশ রাত ৯ টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























