ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে উপজেলা যুবদল নেতা হান্নান চৌধুরী, আহমেদ রশীদ চৌধুরী, ইব্রাহিমসহ বেশ কয়েকজন যুবদল নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
হামলায় আহত যুবদল নেতারা জানান, গত ১১’ই নভেম্বর সীতাকুন্ড উপজেলার মুরাদপুরে ইউনিয়ন যুবদল নেতা মুহাম্মদ জামশেদ নিখোঁজ হয়। পরে ১৪ নভেম্বর সীতাকুÐ বেড়িবাঁধ এলাকায় তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এর প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ঘোষিত কর্মস‚চির অংশ হিসেবে দলীয় সিদ্ধান্ত পালনে শনিবার(২১’শে নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের বিবিরহাট বাস স্টেশন এলাকায় মিছিল বের করে ফটিকছড়ি উপজেলা যুবদল। এ শান্তিপ‚র্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। আমাদেরকে মারধর করে করে ব্যানার ছিনিয়ে নিয়েছে। এ সন্ত্রাসী হামলায় যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন বলেন, বিএনপির জ্বালাও-পোড়াও সহিংসতা ঠেকিয়েছে ছাত্রলীগ। হামলার অভিযোগ সাজানো।
এদিকে যুবদলের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব সারোয়ার আলমগীরসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























