কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়ায় নবরুপে জাগো সংগঠনের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ২০’শে নভেম্বর শুক্রবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয়রাস্তার মোড়স্থ রোটারী স্পেশালাইজড ফিজিও থেরাপি হেলথকেয়ার এন্ড হাসপাতাল প্রাঙ্গনে এই অনুষ্ঠিত হয়।
নবরুপে জাগোর সভাপতি কবি সৈয়দা হাবিবার সভাপতিত্বে ও সুন্দরম ললিতকলা একাডেমির পরিচালক কনক চৌধুরীর পরিচালনায় সাহিত্য আসরে কবিতা আবৃত্তি ও আলোচনা করেন এ্যাডঃ সুব্রত চক্রবর্তী, কবি মুনশী সাঈদ, আব্দুল্লাহ সাঈদ, শরিফুল আলম সিদ্দিক কচি, কারশেদ আলম, মোহিত চন্দ গোবিন্দ, শ্যামলী ইসলাম, শামসুন নাহার, এম.ডি আসাদ, জেসমিন হোসেন মিনি, তানজিমা রহমান তানি, সুলতানা রেবেকা নাসরীন, জসীম উল্লাহ আল হামিদ, সাংবাদিক সুজন কুমার কর্মকার, প্রণতি জোয়ার্দ্দার প্রমুখ। সাহিত্য আসরটি প্রয়াত কবি আসাদুর রহমান স্মরণে উৎসর্গ করা হয়।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























