রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবেলায় আনবে গতি’এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নীলফামারী ফায়ার স্টেশনে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার।
পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম । স্বাগত বক্তব্য বলেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম। এর আগে জাতীয় ও দাপ্তরিক পতাকা উত্তোলন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারীর সরঞ্জমাদী প্রদর্শণ করা হয়। পরে যান্ত্রিক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























