সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
যাদের পয়সাতে আমার বেতন হয়, থানার ওসির বেতন হয়, সাব ইন্সপেক্টরদের, কনস্টেবলদের বেতন হয় সেই প্রজাতন্ত্রের মালিক, জনগণের দৌড় গড়াই পুলিশের সেবা পৌছে দিতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জ ডিআইজ ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)। বৃহস্পতিবার(১৯’শে নভেম্বর)দুপুর ২টার পর চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমীতে বিট পুলিশিং সভাতে এসব কথা বলেন তিনি।

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”-শ্লোগানকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সভাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্রের মুনিব জনগণ, সেই জনগণ দূরে যাবে না। তারা যাতে ঘরে বসে পুলিশের সেবা পায় সে লক্ষে সারা দেশকে ৬ হাজার ৯শ’ ১২টি পুলিশিং বিটে ভাগ করা হয়েছে। এসকল পুলিশিং বিটের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের বিট এলাকার মানুষকে নিরবিচ্ছিন্ন পুলিশি সেবা দেবে এটাই বিট পুলিশিং এর উদ্দেশ্য। তিনি আরও বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ। আর পুলিশ সেই প্রজাতন্ত্রের কর্মচারী ফলে কর্মচারী মালিকের কাছে যাবে এটাই স্বাভাবিক। যদি কেউ এ কথাটি ভুলে যাই সে অকৃতজ্ঞ উল্লেখ করে তিনি আরও বলেন, আমার (পুলিশের) বেতন হয় এদেশের গার্মেন্টস শ্রমিকের পয়সাতে। যারা মালয়েশিয়াতে পাম-ট্রি বাগানে কাজ করেন তাদের রক্ত ঘামানো পয়সাতে। প্রতিটা পুলিশ সদস্যের এটা মনে রাখতে হবে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাসসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা কর্মচারীরা।

পরে চুয়াডাঙ্গার আলোচিত ঘটনা ব্যাংক ডাকাতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুয়াডাঙ্গার পুলিশ খুব গরুত্বের সাথে ঘটনাটি নিয়ে কাজ করছে। এ সময় সকলকে আস্বস্ত করে তিনি আরও বলেন, ব্যাংক ডাকাতির ঘটনাটি সমাধানে অনেকটা এগিয়ে আছে পুলিশ। খুব দ্রæতই এ ঘটনার সাথে জড়িতদের বিষয়সহ বিস্তারিত আপনারা জানতে পারবেন।

চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে