জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কুহিনুর খানম নিতুকে (৩০) বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী মোঃ জুয়েলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চরচারতলা এলাকার আলাল শা মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাহমুদ বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চরচারতলা এলাকায় অভিযান চালিয়ে কুহিনুরের স্বামী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ, গত বুধবার রাতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী কুহিনুর খানম নিতুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী জুয়েল। পরে বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মোঃ আবু চান মিয়ার ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কুহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। এ ঘটনায় জুয়েলকে প্রধান আসামি ও তার পরিবারের আরো তিন সদস্যকে আসামি করে কুহিনুরের বাবা আবুল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), ছোট ভাই কামরুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে