রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। অবশেষে সৈয়দপুর-নীলফামারী আ লিক মহাসড়ক প্রসস্তকরণ ও মজবুতকরণে অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের চেক বিতরণ করা হয়েছে। এতে করে এ প্রকল্পে সৃস্ট জটিলতার নিরসন হয়েছে। সোমবার প্রথম দফায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে ১ কোটি ৯ হাজার ৭১৫ টাকার চেক তুলে দেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। এসময় আসাদুজ্জামান নুর বলেন,দরিদ্র মানুষকে উচ্ছেদ করে নয়, তাদের পূণর্বাসন করে উন্নয়ন প্রকল্প যাতে বাস্তবায়ন করা হয় এজন্য সরকার আন্তরিক।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মুহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএমসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২২৫’কোটি টাকা ব্যয়ে নীলফামারীর চৌরঙ্গী থেকে সৈয়দপুরের ওয়াপদা মোড় পর্যন্ত ১৫ কিলোমিটার আ লিক সড়কের প্রসস্তকরণ ও মজবুুতিকণের কাজ শুরু হয় ২০১৮ সালের আগস্টে। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ক্ষতিপূূরণের টাকা না পাওয়ায় বন্ধ হয়ে যায় উন্নয়ন কাজ। ফলে নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ না হওয়ায় প্রকল্প ব্যয় বাড়িয়ে ৪৪৩ কোটি বৃদ্ধি করে মেয়াদ বাড়ানো হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























