মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।।মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ২’শত জন কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৬’শত পিচ স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১’টার দিকে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানেটারী টাওয়েল প্রস্তুতকরণ কর্মসূচীর আওতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সকল স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























