রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি ।। ২০২১-২২ অর্থ বছরে নীলফামারীর সৈয়দপুরে লটারির মাধ্যমে ভিজিডি সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মাসিক সভায় এ সিদ্ধান্তের কথা জানান নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ।
জানা যায়, এ উপজেলায় ২ হাজার ৬৯৪ জনের বিপরীতে ভিজিডির বরাদ্দ মিলেছে। এদের মধ্যে রয়েছে কামারপুকুর ৫২৫, কাশিরাম বেলপুকুর ৬০৫, বাঙ্গালীপুরে ৩৯৩, বোতলাগাড়ী ৭১৬ ও খাতামধুপুর ইউনিয়নে ৪৫৫ জন। গত ১০ নভেম্বর আগ্রহীদের অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন হয়। ৫ টি ইউনিয়িনে মোট ৮ হাজার ৩৫৩ জন আবেদন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, সভায় সুবিধাভোগী নির্বাচনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকৃত দুঃস্থ ও দরিদ্র মহিলা নির্বাচনের লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, ভিজিডি হচ্ছে বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডি। এ কার্যক্রমের আওতায় অসহায়, দুঃস্থ ও দরিদ্র মহিলাদের মাঝে প্রত্যেক মাসে বিনামূল্যে ৩০ কেজি করে মোট চব্বিশ মাস চাল দেয়া হয়ে থাকে।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























