জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগের দলীয় পৌরসভা মেয়রের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌরসভা চত্ত্বরে নবীনগর পৌরসভার আওয়ামীলীগ দলীয় প্রথম মেয়র, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিব শংকর দাসের পৌরমেয়র হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন পালন করা হয়।

উক্ত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু মুসা, পৌরসভার কাউন্সিলর গণি চাঁন মকসুদ, মহিলা ক্রাউন্সিলর নিলোফা ইয়াসমিন, মহিলা ক্রাউন্সিলর আইরিন আক্তার, জেলা আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন, উপজেলা যুবলীগ সভাপতি সামস আলম, সেচ্ছা সেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু, সেচ্ছা সেবক লীগ নেতা শাহিন রেজা টিটু, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্দুল আল রোমান, নূরে আলম প্রমুখ। এ সময় মেয়র এডভোকেট শিব শংকর দাস নবীনগর পৌরসভার গত এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম নোয়াফের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শফিক।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে