আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ জেলা।। টাকার প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জে ১০’বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ফকিরতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। ধর্ষক পৌর এলাকার জানপুর মহল্লার মৃত মেছের আলীর ছেলে রং মিস্তি আবুল কালাম (৫০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,শনিবার সন্ধায় টাকার লোভ দেখিয়ে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে নিয়ে জোর পুর্বভাবে ধর্ষন করে। এসময় স্থানীয়রা ধর্ষককে হাতেনাতে আটক করে গন পিটনি দেন। পরবর্তিতে সিরাজগঞ্জ সদর থানাকে অবগত করলে পুলিশ ধর্ষককে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখেন। এ বিষয়ে সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী পিপিএম, বিপিএম বলেন, শিশুকে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ও মামলার প্রস্তুতিও চলছে। তিনি আরও বলেন আসামীকে আগামীকাল আদালতে প্রেরন করা হবে।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























