প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। কুষ্টিয়ায় জেলা মানবাধিকার মোর্চার আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা শনিবার সন্ধায় ডাঃ রতন ডাঃ লিজা ম্যাটসে অনুষ্ঠিত হয়।

মানবাধিকার মোর্চার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. আসমা জাহান লিজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএর সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক অধ্যক্ষ ডা. এ. এফ. এম আমিনুল হক রতন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড.নওয়াব আলী খান, বিশিষ্ট আইনজীবী এ্যাড.অাব্দুর রশীদ, নারী নেত্রী তাজনিহার বেগম প্রমুখ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী জনাব গোলাম রব্বানী। মতবিনিময় সভায় বক্তাগণ বলেন নারী ও শিশুর প্রতি সহিংসতা উন্নয়নের অন্তরায়। এটি প্রতিরোধে কঠোর আইনের প্রয়োগ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি তারা সমাজে চলমান বৈষম্য রোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে