শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি’র) প্রধান উপদেষ্টা মাহবুবউল আলম হানিফ,এমপি’র করোনা মুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়ায় প্রেসক্লাব(কেপিসি’র) উদ্দোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ আসর কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি’র)ফারুক আহমেদ পিনু হল রুমে সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিল অনুষ্ঠানে কুষ্টিয়া উন্নয়নের রূপকার মাহাবুব- উল আলম হানিফ,এমপির আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মওলানা সাঈফ উদ্দীন আল আজাদ। এ দোয়া মাহফিল অনুষ্ঠানে কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি’র) অন্যান্য সদস্যসহ কুষ্টিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জননেতা মাহাবুব-উল আলম হানিফের করোনার মৃদু উপসর্গ দেখা দিলে গত বুধবার(১১’ই নভেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করালে সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























