শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ এমপি’র করোনা মুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া উজানগ্রাম তাতিপাড়া মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জননেতা মাহাবুব-উল আলম হানিফের করোনার মৃদু উপসর্গ দেখা দিলে গত বুধবার(১১’ই নভেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করালে সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার দ্রুত সুস্থতা কামনার জন্য গত শুক্রবার বাদ জুম্মা উজানগ্রাম তাতিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আক্কাস আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিগণ উপস্থিত থেকে তার দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে