আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫০’জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ছলিম।

শনিবার দুপুরে শহরের টাইমস স্কয়ার কনফেকশনারিতে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে এ সংবর্দনা দেওয়া হয়।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তকাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, চেম্বারের পরিচালক, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা হিসাবে ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হয়। এছাড়াও এসএসসিতে সর্বচ্চো নাম্বার পাওয়া তিন জনকে ল্যাপটপ ও অভিভাবকদের গ্রিফট দেওয়া হয়।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে