মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরে আরবি পার্কিং টাইলস কারখানার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্টেডিয়ামের পূর্ব পাশে এই কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আর.বি পার্কিং টাইলস কারখানার প্রোপাইটার ও উদ্যোক্তা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক ও জজকোর্টের পিপি অ্যাড পল্লব ভট্টাচার্য, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ইমারত নির্মাণ কারীর সভাপতি আব্দুল করিম, জেলা টাইলস শিল্প কল্যাণ সমিতির সভাপতি আবু সাঈদ প্রমুখ।
রোকনুজ্জামান রোকেনের সঞ্চালনায় এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, সহ-সভাপতি রাজু আহমেদ লিটিল, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তরুণ আহমেদ, জেলা ইমারত নির্মাাণকারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, সহ-সম্পাদক রাসেলসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা ফিতা কেটে কারখানার উদ্বোধন করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























