শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। শেখ হাসিনা আমার নেতা, আমার বিবেক’ এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বৃক্ষরোপন, বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পার্ঘ অর্পণ এবং শহরে বর্ণাঢ্য র্যালীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীযুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ৮টায় শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসুচী শুরু করেন জেলা ও উপজেলা যুবলেগেরন নেতৃবৃন্দ। পরে, কুষ্টিয়া সরকারী কলেজের সামনে বঙ্গবন্ধুর মুর্যাল চত্বরে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।
এদিকে সকাল ১১টায় সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা ও সাধারণ সম্পাদক মিজু আহামেদ এর নেতৃত্বে সাদ্দাম বাজার মোড় থেকে একটি বর্নাঢ্য করে পৌরসভায় এসে শেষ হয়। শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী পৌর বিজয় উল্লাস চত্বর থেকে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর মুর্যাল চত্বরে গিয়ে শেষ হয়।সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃবৃন্দ।
অন্যদিকে জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীযুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























