নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি।। ভোলা জেলার চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন’র যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার(১২’ই নভেম্বর) সকাল ১১টার সময় চরফ্যাশন পৌরসভা ৮ নং ওয়ার্ড টাউন মাধ্যমিক বিদ্যালয় এর মিলনায়তনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে কুলসুমবাগ এ মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমেদ, চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদ, স্থানীয় আওয়ামী লীগের নেতা ফখরুদ্দীন আল মামুন, উপজেলা যুবলীগ নেতা ইউছুফ হোসেন ইমন, আমিনুল ইসলাম সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং নবনিযুক্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন কে চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে অতিথিদের আলোচনা থেকে জানা যায়, নবনিযুক্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন ইতিপূর্বে আমিনাবাদ কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ভূঁইয়ার হাট এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন নীতি, আদর্শ, সততা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন৷ সকলের সহযোগিতায় চরফ্যাশন পৌরসভায় অবস্থিত টাউন মাধ্যমিক বিদ্যালয় কে একটি আধুনিক ও মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করার আশা ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রধান শিক্ষক।
চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























