শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মাগুরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০’টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ প্রতিবাদ সমাবেশ করে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাগুরা শাখা। সংক্ষিপ্ত এ সমাবেশে ৬ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন শাখার সভাপতি হাফেজ হাবিদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ আশরাফ, শাখার সদস্য হাফেজ ওয়ায়েজ আহমেদ ও হাফেজ ফিরোজ আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন ,কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা প্রতিবাদ সমাবেশ করছি। বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য আমদানী বন্ধ ও ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে জোর দাবী জানান বক্তারা।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে