শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরায় বৃহস্পতিবার সকালে পল্লী সমাজ রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী জেলা শাখা অফিসে এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল,ব্র্যাক মাগুরা সদরের ব্যবস্থাপত ত্রিদীব গোলদার,শাখা ব্যবস্থাপক ফরহাদ হোসেন ও পল্লী সমাজের প্রতিনিধি সাবরিনা খাতুন।
সভায় পল্লী সমাজের নানা কার্য প্রণালী নিয়ে আলোচনায় অংশ নেন বক্তরা । ওরিয়েন্টশন সভায় ব্র্যাক পল্লী সমাজের ১০ জন সদস্য অংশ নেয়।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























