মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মাগুরার স্টিফেন হকিংস খ্যাত ফিরিল্যান্সার ফাহিমুল করিম(২২) আর নেই। দেশ ও দেশের বাইরে ফিল্যান্সারদের উদ্দিপনা আর প্রেরণাদানকারী বিরল রোগে আক্রান্ত ফাহিমুল করিম বুধবার রাত সাড়ে ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)।

আজ বৃহস্পতিবার জোহর নামাজের পরে মাগুরা ভায়না পৌর গোরস্তান মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে পৌর গোরস্তানে দাফন করা হবে। ৪/৫ দিন ধরে ফাহিমুল করিম জ্বরে ভুগছিলেন। বেশি অসুস্থতা বোধ করলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তাকে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে
চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার মুত্যু হয়। চতুর্থ শ্রেণি থেকে এক বিরল রোগে আক্রান্ত হওয়া পর জে এস সি পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ্য হয়ে ফাহিম ধীরে ধীরে তার শারীরিক সক্ষমতা হরিয়ে ফেলে। ডান হাতের দু’টি আঙ্গুলই সচল ছিল যার সাহায্যে শারীরিক প্রতিবন্ধকতা জয়করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন ফিল্যান্সার হিসেবে।

সারা দেশে ফিল্যন্সারদের কাছে এক অনুপ্রেরণা, উদ্যাম আর আদর্শ হয়ে দাড়িয়েছিল মাগুরার ফাহিমুল করিম। মাগুরা শহরতলী মোল্যাপাড়ায় মা, বাবা আর ছোট বোন ফারিহাকে নিয়ে ছিল ফাহিমদের ছোট সংসার।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে