শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।। কুষ্টিয়া খোকসা উপজেলা যুবলীগের আয়োজনে যুবলীগ নেতা রবিন খানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, আলী আহসান সৈয়দ,পরিচালনায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বিপ্লব, আরোও উপস্থিত ছিলেন শ্রমিকলীগের সভাপতি সাইদুল ইসলাম। আরও ছিলেন খোকসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাগর, নাজমুল হাসান আল-আমীন, সদস্য আবির হোসেন আফজাল, শ্রাবন হোসেন বাপ্পিসহ ছাত্রলীগ, যুবলীগ কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে