রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি ।। পথচারিদের মাস্ক বিতরণ ও বিভিন্ন যানবাহনে সচেতনামূলক স্টিকার লাগানোসহ নানা আয়োজনের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিবসটির কর্মসূচী শুরু করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বিমানবন্দর সড়কের পাঁচমাথা মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে পথচারিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনের মাঝে করা হয় মাস্ক বিতরণ। এ ছাড়া বিভিন্ন যানবাহনে ও স্থানে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ ও সচেতনতায় স্টিকার লাাগনো হয়।

অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আসাদুল ইসলাম আসাদ,যুবলীগ নেতা সুমন আরিফুর রহমান, স. ম.সাঈদ রেজা, মো.গোলজার হোসেন, টোকন মাতব্বরসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে