রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি ।। নীলফামারী সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মলিন চন্দ্র রায় (৪০) নামের মোটরসাইকেল মেকার এক যুবকের মৃত্যু হয়েছে । সে শহরের হাতিখানি মাছুয়া পাড়ার মৃত রমা কান্ত রায়ের ছেলে। বুধবার (১১ নভেম্বর) বেলা ২ টায় ওই দূর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন তেলবাহী একটি ট্রেন সৈয়দপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল । শহরের কাজিপাড়া এলাকা পার হলে এলাকাবাসি ট্রেনে কাটা ওই যুবকের লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠায়।
সৈয়দপুর রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের উপ-পরিদর্শক দেওয়ান জিয়াউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এব্যাপারে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























