জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ, মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ,যৌতুক,নারী-নির্যাতন,ইভটিজিংসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























