রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি ।। স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক কলহের জেরে বেøড দিয়ে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে দিয়েছে স্ত্রী।

স্থানীয়রা গুরুতর আহত স্বামী নাসিম মিয়াকে(২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১০’ই নভেম্বর) ভোর ৫ টায় নীলফামারীর সৈয়দপুর শহরের উত্তরা আবাসনে। নাসিম ওই আবাসনের হাফিজ মিয়ার ছেলে।

পুলিশ ও আবাসনবাসীরা জানায়, উত্তরা ইপিজেড কর্মী এক সন্তানের জননী আবাসনের শরিফুল ইসলামের মেয়ে রুমা খাতনের(২২) সাথে বিয়ের পর থেকে স্বামী নাসিমের পরকীয়ার কারনে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে ওই দিন ভোররাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয়। এ সময় আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত নাসিমকে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় নাসিমের বড় বোন মুক্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পুলিশ স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা শিকার করেছে রুমা খাতুন। তাকে ওই দিনই আদালতে পাঠানো হয়েছে।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে