প্রিতম মজুমদার, কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। কুষ্টিয়ার কুমারখালীতে ২০২০-২০২১ অর্থবছরের বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশজ ফল ও সবজি গ্রাম (সজিনা) বাস্তবায়িত প্রদর্শনীর এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস আয়োজনে আজ সোমবার সকালে কয়া ইউনিয়নের কয়া আশ্রয়ণ প্রকল্পে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলামের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মৃণাল কান্তি দে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস।বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, সমবায় অফিসার সাঈদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, কয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মৃণাল কান্তি দে বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।সরকারের নির্দেশনায় এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা।নিজ নিজ বাড়ি গুলো খামারে পরিনিত করতে হবে।কৃষিকাজের মাধ্যমে নিজের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।আশ্রয়ণ বাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আশ্রয়ণ বাসীদের ভাগ্য বদলে সরকারি সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, এই আশ্রয়ণ আপনাদের স্থায়ী ঠিকানা নয়।অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার ও নিজ উদ্যোগে কর্মের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। সামাজিক মর্যাদা ও অধিকার অর্জন করতে হবে। এরআগে মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্পের বসবাস কারীদের ভাগ্যবদলের লক্ষ্যে প্রকল্পের সুবিধা প্রদানকারী ১০ টি দপ্তরের ওয়ানস্টপ পরামর্শ কেন্দ্র পরিদর্শন করেন উপ-পরিচালক মৃণাল কান্তি দে।
কুষ্টিয়া নিউজ ডেস্ক । বিডি টাইম্স নিউজ





























