ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভ‚জপুরে প্রেমিককে গাছের সাথে বেঁধে রেখে আটজন মিলে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬’ই নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত আড়াইটার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চানপুর এলাকার একটি বাগানের ভিতর এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে গভীর রাতে খবর পেয়ে প্রেমিক-প্রমিকাকে উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ভ‚জপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পারভেজ, ইয়াসিন, ফরিদ, সালাউদ্দীন, আবুল মনসুর নামে পাঁচজনকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। তারা সবাই চানপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, প্রেমিক নাজিম তার প্রেমিকা রেখাকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন থেকে তাদের গ্রামের বাড়ী ফটিকছড়ির ভ‚জপুরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে নারায়ণহাট চানপুর এলাকায় গ্রেপ্তারকৃত আসামীরাসহ ৮’জনের একটি দুর্বৃত্তদল তাদেরকে আটক করে। একপর্যায়ে একটি বাগানে নিয়ে গিয়ে প্রেমিক নাজিমকে গাছের সাথে বেঁধে তার প্রেমিকাকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ভিকটিম প্রেমিক-প্রেমিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবদুল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভিকটিমের বাড়ি খাগড়াছড়িতে। তারা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ভিকটিম তরুণী চট্টগ্রাম শহরে স্টারশিপ কোম্পানীর একটি কারখানাতে চাকরি করে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি(চট্টগ্রাম)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে