প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জেল হত্যা দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোফাজ্জেল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. শীলা বসুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী, সহ সভাপতি মৃণাল কান্তি সাহা, সনৎ কুমার পাল, গোপা সরকার, শরীফুল আলম সিদ্দিক কচি, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম তুষার, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, পৌর কমিটির সভাপতি শ্যামলী ইসলাম, সদর থানার সাধারণ সম্পাদক কাজী মনির আহমেদ, মিরপুর থানার সভাপতি মাজিজুর রহমান প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন জাতীয় চার নেতা জীবন দিয়েছেন কিন্তু বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সাথে বেইমানী করেন নি। তারা আরও বলেন ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। সেটি প্রতিরোধে আওয়ামী লীগকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় জেলা কমিটির সহ সভাপতি সনৎ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র, কার্যনির্বাহী সদস্য প্রিতম মজুমদার, মারুফা ইয়াসমিন সুরভী, সালাউদ্দীন গৌরব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে