আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় জাপান ফুটবল এ্যাসোসিয়েশন(জেএফএ) অনুর্দ্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের নওগাঁ জোন খেলার উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা ও আয়োজনে রবিবার বিকেলে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের এই খেলা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রসাশক হারুন-অর-রশীদ। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা শারমিন প্রমুখ।
জেলা স্টেডিয়ামে এই প্রথম নারী রেফারী দ্বারা পরিচালিত হচ্ছে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট। নওগাঁ জোনে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশন-৪-০ গোলে সিরাজগঞ্জ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ১১’নভেম্বর এই প্রতিযোগিতার চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























