জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা ।। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া – ৫ এর মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (এম,পি)।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, নবীনগর কেন্দ্রীয় বহুমূখী সমবায় সমিতির চেয়ারম্যান নুরুল ইসলাম সরকার, সমবায় কর্মকর্তা মোহাম্মদ অলি-আহাদ চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান আশরাফুল আলম জনি প্রমূখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে