প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার(০৭ নভেম্বর) বেলা ১১টায় শহরের গোপীনাথ জিউর মন্দিরের সামনে সাম্প্রদায়িকতা রুখো,বীর বাঙালি জাগো শ্লোগানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়।

যুব ঐক্য পরিষদের আহবায়ক মিহির চক্রবর্তীর পরিচালনায় ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এড. সুুধীর শর্মার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নরেন্দ্র নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক এড. জয়দেব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড.শীলা বসু, সদর উপজেলার সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, মিরপুর উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, দৌলতপুরের সভাপতি দুলাল দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আশুতোষ পাল, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার জগত, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পরিতোষ দাস প্রমুখ। এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় দুইশতাধীক নেতা কর্মীরা মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

ধর্মীয় বিভেদ তুলে সংখ্যালঘু সাম্প্রদায়ের উপর নির্যাতন ও অত্যাচার সহ্য করা হবে না বলে সমাবেশে বক্তারা জানান।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে