রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি।। সনাতনী স¤প্রদায়ের উপর নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, ছাত্রদের ছাত্রত্ব বাতিল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকির প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃতদের আশু মুক্তি, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে আজ শনিবার সকাল ১১’টা থেকে ১২’টা পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এক গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মৃণাল কান্তি দাস, সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ রায়, সভাপতি এ্যাডভোকেট সুবোধক চন্দ্র দাস ও উপদেষ্টা ক্ষিতীশ চন্দ্র রায় প্রমুখ।

গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংখ্যালঘু স¤প্রদায়ের প্রায় ৫ শতাধিক নারী -পুরুষ অংশগ্রহণ করেন।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে