শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। “সাম্প্রদায়িকতা রুখো,বীর বাঙালি জাগো” এই প্রতিপাদ্য নিয়ে হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে আজ শনিবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন পালন করেছে।

এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদ আলম, জেলা আওয়ামী কৃষকলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু সহ আরো অনেকে।

বক্তারা ধর্ম অবমাননার নামে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদ জানানোর পাশাপাশি সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে