আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের দেশের সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ উপলক্ষে তাকে দেশের সেরা প্রাধান শিক্ষিকা নির্বাচিত করে পাাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফাতেমা খাতুন ১৯৬৭ সা সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার বাগধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ৩১ বছরের চাকুরি জীবনে তিনি ৩টি বিদ্যালয়ে সততার সহীত চাকুরী করেছেন। তিনি তার বিদ্যালয়ের জেলার প্রথম স্থানীয় উদ্যোগে ২০১৮ সালে বায়োমেট্রিক হাজিরা ও ৬টি সিসি ক্যামেরা স্থাপন করেন।

বিভাগীয় পর্যায়ে ২বার ও জেলা প্রশাসন থেকে পরপর ৪ বার জেলায় সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ১ছেলে ও মেয়ের তিনি গর্বিত মাতা। ফাতেমা খাতুন বলেন, আমি আজ যে স্বীকৃতি পেয়েছি তার অবদান সকলের। আমাকে সবাই সহযোগিতা করছে বলে আমি দেশের সেরা প্রাধান শিক্ষিকা নির্বাচিত হয়েছি। আমি সবার কাছে কৃতঞ্জাতা প্রকাশ করছি। আগামীতে আরো ভাল কিছু করতে পারি সে জন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে