সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি।। বর্তমানে বাংলাদেশের আলোচিত প্রতারক নবাব সলিমুল্লাহর নাতি পরিচয়দানকারী হাসান আসকারির শালা রাইহান উদ্দীন জনিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার পর চুয়াডাঙ্গা পৌর শহরের ১নং পারিন ট্যাঙ্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাইহান উদ্দীন জনি (৩০) চুয়াডাঙ্গা সবুজ পাড়ার মুদি ব্যবসায়ী হাতেম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নবাব সলিমুল্লাহর নাতি পরিচয়দানকারী প্রতারক হাসান আসকারির বিরুদ্ধে প্রতারণার বিষয়টি সামনে আসলে তার বিরুদ্ধে খোঁজ খবর নিতে শুরু করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। কয়েকদিনের চেষ্টার ফলে অবশেষে তার সালাকে গ্রেপ্তার করাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

প্রতারক হাসান আসাকারি চুয়াডাঙ্গা সবুজ পাড়ার মুদি ব্যবসায়ী হাতেম আলীর জামাতা ফলে চুয়াডাঙ্গাতে তার প্রতারণার সাথে আর কে কে জড়িত তাও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। রাতেই হাসান আসকারির সালা রাইহান উদ্দীন জনিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ আবু জিহাদ খান।

চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে