জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। “মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে ও নাসিরনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় গাছের চারা ও বেকার যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও সাংবাদিক বদিউর আশরাফ মুরাদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন যুব সংগঠনের সভাপতি সেলিম মিয়া ও সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে যুব সংগঠনের ২০০ সদস্যের মধ্যে বিভিন্ন গাছের চারা ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার ৮ জন যুবকের মধ্যে ৫ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম ভুইয়া।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























